মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:১০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

জলবায়ু পর্যবেক্ষণে আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে এক বড় মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। আন্তর্জাতিক সংস্থা ‘স্পেস ফর ক্লাইমেট অবজারভেটরি’ (এসসিও)-এর সদস্যপদ লাভ করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে বিএসসিএল এখন থেকে বাংলাদেশের ‘ন্যাশনাল ফোকাল পয়েন্ট’ হিসেবে মহাকাশভিত্তিক ইমেজিং ও তথ্য সরবরাহের আনুষ্ঠানিক স্বীকৃতি পেল।

বিএসসিএল সূত্রে জানা গেছে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অনুমোদনে ২০২৫ সালের ডিসেম্বরে এই আন্তর্জাতিক জোটে অন্তর্ভুক্তির জন্য আবেদন করা হয়। ফ্রান্সের মহাকাশ সংস্থা ‘সিএনইএস’-এর নেতৃত্বাধীন এই জোট স্যাটেলাইট ডেটা ব্যবহারের মাধ্যমে জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশকে সহায়তা করে আসছে।

এই সদস্যপদ অর্জনের ফলে বাংলাদেশ এখন থেকে দুর্যোগের পূর্বাভাস, পরিবেশ পর্যবেক্ষণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অধিকতর প্রযুক্তিগত সুবিধা পাবে। বিশেষ করে ‘BanD-SOS’ প্রকল্পের মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের রিয়েল-টাইম পূর্বাভাস প্রদানে নতুন মাত্রা যুক্ত হবে। আগামী বছরের সেপ্টেম্বরে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠেয় ‘স্পেস সামিট’-এ এ সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের শিক্ষা ও ক্রীড়া খাতে সহযোগিতায় আগ্রহী অস্ট্রেলিয়া

জলবায়ু পর্যবেক্ষণে আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

আপডেট সময় : ০৮:৩৫:১৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬