মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

জুলাই বিপ্লবের গুলির ক্ষত বয়ে বেড়াচ্ছেন ছাত্রদল কর্মী অপি

সুনামগঞ্জের মধ্যনগরের বাসিন্দা ও ছাত্রদল কর্মী মো. অপি মিয়া (২১) ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় পুলিশের গুলিতে গুরুতর আহত হন। তৎকালীন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে অংশ নেওয়া অপি প্রাণে বেঁচে ফিরলেও, সেই গুলির ক্ষত আজও বয়ে বেড়াচ্ছেন তিনি। দীর্ঘ চিকিৎসার পরও শারীরিক যন্ত্রণা তাকে স্বাভাবিক জীবনে ফিরতে দিচ্ছে না।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত সবুজ মিয়ার সন্তান অপি নেত্রকোনা সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আন্দোলনের দিন নাভির নিচ দিয়ে গুলি ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গেলে তিনি গুরুতর আহত হন। দুই দফা অস্ত্রোপচারের পর প্রায় এক বছর হাসপাতালে কাটিয়ে বাড়িতে ফিরলেও, এখনো নিয়মিত চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হচ্ছে তাকে। অপি জানান, ক্ষতস্থানের তীব্র ব্যথা মাঝেমধ্যেই তাকে শয্যাশায়ী করে ফেলে। তবে স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে দেশের মানুষের মুক্তি অর্জনে নিজের আত্মত্যাগের কথা ভেবে তিনি সান্ত্বনা খুঁজে পান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু পরিস্থিতি: ২৪ ঘণ্টায় তিন মৃত্যু, হাসপাতালে ৫৮০ নতুন রোগী

জুলাই বিপ্লবের গুলির ক্ষত বয়ে বেড়াচ্ছেন ছাত্রদল কর্মী অপি

আপডেট সময় : ০৬:২০:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬