মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

আয়-ব্যয়ের হিসাব জমা দেয়নি ৮ রাজনৈতিক দল

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ আটটি দল তা জমা দিতে ব্যর্থ হয়েছে। সোমবার (৩ আগস্ট, ২০২৬) নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

সূত্র জানায়, ২০২৫ পঞ্জিকাবর্ষের আয়-ব্যয়ের হিসাব ৩১ জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার বাধ্যবাধকতা ছিল। সরকারি ছুটির কারণে সময় বাড়িয়ে ২ আগস্ট পর্যন্ত করা হলেও নির্ধারিত সময়ের মধ্যে ৫৯টি নিবন্ধিত দলের মধ্যে ৩৮টি দল হিসাব জমা দিয়েছে। এছাড়া জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদসহ ১৩টি দল সময় বৃদ্ধির আবেদন করেছে। তবে কোনো আবেদন ছাড়াই হিসাব জমা না দেওয়া দলগুলোর তালিকায় রয়েছে জাগপা, তৃণমূল বিএনপি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ সুপ্রিম পার্টি, জাতীয় নাগরিক পার্টি, আম জনতার দল এবং জনতার দল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু পরিস্থিতি: ২৪ ঘণ্টায় তিন মৃত্যু, হাসপাতালে ৫৮০ নতুন রোগী

আয়-ব্যয়ের হিসাব জমা দেয়নি ৮ রাজনৈতিক দল

আপডেট সময় : ০৬:২০:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬