স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট নির্দেশনা পায়নি নির্বাচন কমিশন (ইসি)। তবে কমিশন তার নিজস্ব প্রস্তুতি বজায় রেখেছে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার (৩ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব জানান, সরকারের সাথে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তবে অক্টোবরের মধ্যে নির্বাচনের প্রক্রিয়া শুরু না হলে ভোটার তালিকা চূড়ান্ত করার সময়সীমা পুনর্বিবেচনার প্রয়োজন হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।
এদিকে, ২০২৫ সালের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা গত ২ আগস্ট শেষ হয়েছে। ইসির তথ্য অনুযায়ী, নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে ৩৮টি দল তাদের হিসাব জমা দিয়েছে। এছাড়া জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদসহ ১৩টি দল সময় বৃদ্ধির আবেদন করলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও আমজনতার দলসহ আটটি রাজনৈতিক দল কোনো হিসাব জমা দেয়নি। এছাড়া রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ইসি জাতীয় সংসদের কাছে ভোটার তালিকা চেয়ে পাঠিয়েছে বলেও জানিয়েছেন সচিব।
রিপোর্টারের নাম 























