মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

কক্সবাজারে প্যারাসেইলিংয়ে মৃত্যু: স্বজনদের আহাজারি ও ক্ষতিপূরণের দাবি

কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত সৌভিক রায়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে খুলনা মহানগরীর রূপসা মহাশ্মশানে তার দাহ সম্পন্ন হয়। এর আগে সকালে মরদেহ খুলনার বাসায় পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা তার মা ও দুই বোন।

নিহতের স্বজনরা জানিয়েছেন, পর্যটনকেন্দ্রে চরম অব্যবস্থাপনার কারণেই অকালে প্রাণ দিতে হলো সৌভিককে। স্থানীয় প্রশাসন ও পর্যটন সংশ্লিষ্টদের দাবি, যে প্যারাসেইলিং সার্ভিসটি সৌভিক ব্যবহার করেছিলেন, তা ছিল অবৈধ। পরিবারের অভিযোগ, পর্যটন এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না করে এবং অবৈধ কার্যক্রমের সুযোগ দিয়ে কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না।

সৌভিকের পরিবার এখন রাষ্ট্রীয় ক্ষতিপূরণ ও ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। নিহতের ভগ্নিপতি মো. আলিমুশ্বান সিফাত জানান, তারা প্যারাসেইলিং পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন। সেই সাথে পর্যটন এলাকায় ঝুঁকিপূর্ণ বিনোদন কার্যক্রমের অনুমোদন ও তদারকির বিষয়টি তদন্তের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু পরিস্থিতি: ২৪ ঘণ্টায় তিন মৃত্যু, হাসপাতালে ৫৮০ নতুন রোগী

কক্সবাজারে প্যারাসেইলিংয়ে মৃত্যু: স্বজনদের আহাজারি ও ক্ষতিপূরণের দাবি

আপডেট সময় : ০৬:২২:০৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬