ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম আসছেন ঢাকায়, ২৮ আগস্ট কনসার্ট

চলতি মাসেই রাজধানী ঢাকায় আয়োজিত একটি কনসার্টে গান গাইতে বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় র‍্যাপার ও সংগীতশিল্পী হাসান রহিম। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামের এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন গায়ক নিজেই।

‘দিল কে পারদে’ শিরোনামে বিশ্বব্যাপী সংগীত সফর করছেন পাকিস্তানি এই গায়ক। এরইমধ্যে উত্তর আমেরিকা, লন্ডন এবং ইউরোপের বিভিন্ন দেশে কনসার্ট করেছেন তিনি। প্রতিটি কনসার্টেই দর্শকদের বেশ সাড়া মিলেছে। এবার সেই বিশ্বসংগীত সফরের অংশ হিসেবে বাংলাদেশে পারফর্ম করবেন হাসান রহিম।

আয়োজক প্রতিষ্ঠান কেওয়াইএন আর্ট জানিয়েছে, আগামী ২৮ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে হাসান রহিমের এই কনসার্ট অনুষ্ঠিত হবে। শিগগিরই অনলাইনে শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি।

আরঅ্যান্ডবি, হিপহপ এবং ইন্ডি-পপ সংগীতের জন্য পরিচিত হাসান রহিম। কোক স্টুডিও পাকিস্তানের ১৪তম সিজনে তাঁর গাওয়া ‘পিছে হাট’ গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। গানটি তাঁর পরিচিতি আরও বাড়িয়ে দেয়। এরপরের সিজনে ‘তুররি জান্দি’ গানটিও বেশ প্রশংসিত হয়। এ ছাড়া তাঁর গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘পেয়সা’, ‘রাধা’, ‘ফালতু পেয়ার’, ‘অ্যায়সে কেয়সে’, ‘মেহবুবা’ উল্লেখযোগ্য।

উল্লেখ্য, গত ২৪ জুলাই ঢাকা মাতিয়ে গেছেন পাকিস্তানের আরেক জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। তবে অনুমতি না পাওয়ায় শেষমুহূর্তে বাতিল হয়েছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের কনসার্ট। রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে তাঁর গাওয়ার কথা ছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গবেষণানির্ভর কৃষি উন্নয়নে জোর দিচ্ছে তারেক রহমান সরকার: কৃষিমন্ত্রী

পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম আসছেন ঢাকায়, ২৮ আগস্ট কনসার্ট

আপডেট সময় : ০৬:৩৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬