ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

যুবশক্তি নেতা আরিফ মুনসহ ৫ নেতাকর্মীর গ্রেপ্তারের প্রতিবাদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ মুনসহ পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। দিনাজপুরের কোতোয়ালি থানায় দায়ের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার করাকে ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি হিসেবে দাবি করেছে যুবশক্তি।

বুধবার এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এই গ্রেপ্তার করা হয়েছে, যা গণতান্ত্রিক অধিকার ও নাগরিক স্বাধীনতার পরিপন্থি। বিবৃতিতে গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তি এবং মামলাটি নিরপেক্ষভাবে পর্যালোচনার দাবি জানানো হয়।

জাতীয় যুবশক্তি আরও উল্লেখ করে যে, রাজনৈতিক ভিন্নমতের কারণে কোনো ব্যক্তি বা সংস্থাকে হয়রানি করা আইনের শাসনের জন্য হুমকিস্বরূপ। তারা আশা প্রকাশ করে যে, প্রশাসন সংবিধান ও ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধাশীল থেকে পরিস্থিতি মোকাবিলা করবে এবং নেতাকর্মীদের আইনি অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে ফুটবল খেলা নিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ২

যুবশক্তি নেতা আরিফ মুনসহ ৫ নেতাকর্মীর গ্রেপ্তারের প্রতিবাদ

আপডেট সময় : ০৮:১৬:০১ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬