ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

ইউরোপের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে জার্মানিতে স্বতন্ত্র ইসলাম ধর্ম অনুষদ

জার্মানির মুনস্টার বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ইউরোপের প্রথম স্বতন্ত্র ইসলামিক ধর্মতত্ত্ব অনুষদ। ২০২৭ সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের অপেক্ষায় থাকা এই অনুষদটি ‘ক্যাম্পাস অব রিলিজিয়নস’-এর অংশ হিসেবে পরিচালিত হবে। এর মাধ্যমে ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট থিওলজির পাশাপাশি ইসলামি ধর্মতত্ত্বও একই ছাতার নিচে উচ্চতর গবেষণার সুযোগ পাবে।

নবগঠিত এই অনুষদের প্রতিষ্ঠাতা ডিন মোহানাদ খোরশিদে এই অর্জনকে ইতিহাসের এক অনন্য অধ্যায় হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, তাদের লক্ষ্য হলো ইসলামের একটি উদার, আধুনিক ও মুক্তমনা ব্যাখ্যা বিশ্ববাসীর সামনে তুলে ধরা। এই অনুষদটি চালু হওয়ার ফলে এখন থেকে ইসলামি ধর্মতত্ত্বে পিএইচডি ও উচ্চতর গবেষণা ডিগ্রি প্রদান এবং আন্তর্জাতিক গবেষণা তহবিল সংগ্রহ করা অনেক সহজ হবে।

বর্তমানে জার্মানির বিভিন্ন স্কুলে ইসলাম ধর্ম শিক্ষার জন্য দক্ষ শিক্ষকের ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যে তিন হাজার শিক্ষকের বিপরীতে বর্তমানে মাত্র ৩৩০ জন কর্মরত আছেন। নতুন এই অনুষদটি সেই ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া ২০২৭ সাল থেকে এখানে ইসলাম ও সমাজকর্ম বিষয়ক বিশেষ স্নাতকোত্তর কোর্স চালুর পরিকল্পনাও রয়েছে, যা বিভিন্ন সামাজিক সেবামূলক খাতে দক্ষ জনবল তৈরিতে সহায়তা করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে ১৩ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ, ৫ জনের বিরুদ্ধে মামলা

ইউরোপের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে জার্মানিতে স্বতন্ত্র ইসলাম ধর্ম অনুষদ

আপডেট সময় : ০৮:১৮:০২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬