নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ দিয়েছেন এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ। বুধবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ১১ দলীয় জোটের এক সেমিনারে বক্তব্য প্রদানকালে তিনি এই বিশেষ সতর্কবার্তা দেন।
কর্নেল অলি আহমেদ বলেন, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্তরে এবং রাজনৈতিক অঙ্গনে বিদেশি গুপ্তচরদের আনাগোনা রয়েছে। এই অশুভ শক্তি যেকোনো সময় বড় ধরনের ক্ষতি করতে পারে। তাই দেশের স্বার্থে এবং নিজের নিরাপত্তার খাতিরে এদের চিহ্নিত করে অবিলম্বে দল ও প্রশাসন থেকে বের করে দেওয়া প্রয়োজন।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি আরও বলেন, বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক। চারদিকে অসংখ্য প্রতিকূলতার মাঝে দেশ পরিচালনা করা বড় চ্যালেঞ্জ। তাই দেশ সংস্কারের উদ্যোগে তারেক রহমানকে আরও সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
রিপোর্টারের নাম 





















