ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

পীরগঞ্জে চলন্ত অটোরিকশার ওপর গাছ পড়ে চালকের মর্মান্তিক মৃত্যু

রংপুরের পীরগঞ্জে চলন্ত একটি অটোরিকশার ওপর পুরনো শুকনো গাছ ভেঙে পড়ে আব্দুল গফুর (৫০) নামের এক চালকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার খালাশপীর-কাচদহ সড়কের টিউটমারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল গফুর দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ভোটারপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একজন এইচএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিয়ে ফেরার পথে টিউটমারী এলাকায় পৌঁছালে সড়কের পাশের একটি শুকনো গাছ হঠাৎ তার চলন্ত যানের ওপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, সড়কের পাশে দীর্ঘদিন ধরে বেশ কিছু ঝুঁকিপূর্ণ শুকনো গাছ দাঁড়িয়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা সরানোর কোনো উদ্যোগ নেয়নি। দ্রুত এসব গাছ অপসারণ করা না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে ১৩ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ, ৫ জনের বিরুদ্ধে মামলা

পীরগঞ্জে চলন্ত অটোরিকশার ওপর গাছ পড়ে চালকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৮:১৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬