ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

জুলাই বিপ্লবকে ‘দুধভাত’ বানালে বিএনপির সঙ্গে চূড়ান্ত লড়াই: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ‘জুলাই বিপ্লব’ বা ‘জুলাইয়ের চেতনা’কে বাংলাদেশের মূল রাজনীতি থেকে সরিয়ে ‘দুধভাত’ বানিয়ে রাখার একটি সুপরিকল্পিত প্রকল্প হাতে নিয়েছে বিএনপি। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপি যদি নিজেদের সংশোধন না করে, তবে তাদের সঙ্গে চূড়ান্ত লড়াই হবে।

বুধবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত ১১ দলের এক সেমিনারে মামুনুল হক এসব কথা বলেন। তিনি ছোটবেলার খেলার উদাহরণ টেনে বলেন, সাত-আট বছরের বাচ্চারা যখন ফুটবল খেলে, তখন ছোট তিন-চার বছরের বাচ্চারাও খেলায় অংশ নিতে বায়না ধরে। তখন বড়রা তাদের সান্ত্বনা দিতে বলে, ‘হ্যাঁ, তুমিও খেলায় আছো, তবে তুমি ‘দুধভাত’।’ বিএনপি জুলাই বিপ্লবীদের জন্য আবেগ দেখালেও এর চেতনা বাস্তবায়নে কোনো পদক্ষেপ নিচ্ছে না; বরং সুপরিকল্পিতভাবে এই চেতনাকে হত্যার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।

মামুনুল হক আরও বলেন, অতীতে বিএনপির ওপর নির্ভর করে বারবার ক্ষতিগ্রস্ত হওয়ার পর এবার তারা বিকল্প পথ বেছে নিচ্ছেন। তিনি সতর্ক করে বলেন, বিএনপি ব্যর্থ হলে এই ঐক্য গণবিস্ফোরণে পরিণত হবে। পাশাপাশি তিনি অতিদ্রুত ‘জুলাই জাদুঘর’ উন্মুক্ত করার দাবি জানান, অন্যথায় বড় ধরনের সমস্যার হুঁশিয়ারি দেন।

বর্তমান সরকারের উদ্দেশে মামুনুল হক বলেন, শেখ হাসিনা যেমন ‘উন্নয়নের গণতন্ত্র’ (যেমন পদ্মা সেতু বা মেট্রোরেল) দিয়ে মানুষের অধিকার খর্ব করেছিলেন, বর্তমান প্রধানমন্ত্রীও যদি ‘ফ্যামিলি কার্ড’ বা ‘কৃষি কার্ডের’ গণতন্ত্র দিয়ে মানুষকে বোঝাতে চান, তবে তাদের আচরণও শেখ হাসিনার বিরুদ্ধে করা আচরণের মতোই কঠোর হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এইচএসসি পরীক্ষায় নকল: মতলব উত্তরে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

জুলাই বিপ্লবকে ‘দুধভাত’ বানালে বিএনপির সঙ্গে চূড়ান্ত লড়াই: মামুনুল হক

আপডেট সময় : ০৭:০০:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬