ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

ভালো উত্তর দিলে জান্নাতে যাওয়া যাবে: মন্ত্রীর প্রতি স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের উদ্দেশে বলেছেন, ‘মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন।’ বুধবার জাতীয় সংসদে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকনের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

শামীম কায়সার লিংকন বলেন, চারটি জেলার ১৯টি আসনের মধ্যে ধানের শীষ সংখ্যালঘু। তিনি স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, ‘আমাদের এখানে অনেক মাননীয় সদস্য আছেন, যারা গারো পাহাড়ের পাদদেশে। আমাদের এলাকায় একটি কথা প্রচলিত আছে, আমাদের আসনটি নাকি জান্নাতের পাদদেশে। কেন এমনটা বলা হয়, তা আমি জানি না।’

তিনি আরও জানান, তাদের এলাকায় মহাস্থানগড়ে বিপিজিসি (বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি) সাবস্টেশন থাকলেও গোবিন্দগঞ্জের অবহেলিত ৪ লাখ ৭০ হাজার ভোটার এবং প্রায় ৬ লাখ অধিবাসীর জন্য কোনো সাবস্টেশন নেই। এর ফলে এখানকার কোচাশহর হোসিয়ারি শিল্পের প্রায় ২ হাজার ক্ষুদ্র শিল্প ব্যাহত হচ্ছে। এছাড়া, গতকাল ঝড়-বৃষ্টির কারণে প্রায় ৮ ঘণ্টার বেশি বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন ছিল।

এই প্রেক্ষাপটে তিনি বিদ্যুৎ মন্ত্রীকে প্রশ্ন করেন, ‘আমাদের এই কথিত জান্নাতের পাদদেশে, সংখ্যালঘু ধানের শীষের অবহেলিত গোবিন্দগঞ্জে একটি বিপিজিসি সাবস্টেশন স্থাপন করা হবে কিনা?’

সংসদ সদস্যের এই প্রশ্নের উত্তরে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বিদ্যুৎ মন্ত্রীকে বলেন, ‘মাননীয় বিদ্যুৎমন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন।’

প্রশ্নের উত্তর দিতে দাঁড়িয়ে জ্বালানি মন্ত্রী বলেন, ‘মাননীয় স্পিকার, গোবিন্দগঞ্জ তো জান্নাতই হবে। সেখানে আমার নানা শ্বশুরবাড়ি।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে ফুটবল খেলা নিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ২

ভালো উত্তর দিলে জান্নাতে যাওয়া যাবে: মন্ত্রীর প্রতি স্পিকার

আপডেট সময় : ০৭:০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬