ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

ইডেন কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি, নারী শিক্ষার প্রসারে প্রধানমন্ত্রীর অঙ্গীকার

মাদারীপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান সংসদে ইডেন মহিলা কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জানতে চেয়েছেন। বুধবার সংসদ অধিবেশনে এই প্রশ্ন উত্থাপন করা হলে প্রধানমন্ত্রী তার উত্তরে জানান, এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য শিক্ষামন্ত্রীর কাছে পাওয়া যাবে।

তবে সামগ্রিকভাবে নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকারের অন্যতম মূল পরিকল্পনা ছিল নারীর শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার শুধু নারী শিক্ষার প্রসারই নয়, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ চালু করেছে।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার সরকার মেয়েদের শিক্ষাব্যবস্থা ইন্টারমিডিয়েট পর্যন্ত অবৈতনিক করেছিল। বর্তমান সরকার এবার অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে করার পরিকল্পনা করছে। এছাড়াও, যারা ভালো ফলাফল করবে, সেই নারী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ব্যবস্থাও করা হবে বলে তিনি জানান।

সংসদ গ্যালারিতে উপস্থিত অনেক নারী শিক্ষার্থীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তারা সরাসরি এই সংসদ অধিবেশন দেখছেন এবং সরকারের এই উদ্যোগগুলো তাদের জীবনকে আরও সমৃদ্ধ করবে। নারী শিক্ষার মানোন্নয়ন ও প্রসারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এইচএসসি পরীক্ষায় নকল: মতলব উত্তরে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

ইডেন কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি, নারী শিক্ষার প্রসারে প্রধানমন্ত্রীর অঙ্গীকার

আপডেট সময় : ০৫:৫৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬