ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

বাংলাদেশের কাঁঠাল যাচ্ছে চীনে: নতুন রপ্তানি চুক্তির ঘোষণা প্রধানমন্ত্রীর

বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল এবার চীনে রপ্তানি হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি সংসদে এ তথ্য জানিয়েছেন। তারেক রহমান বলেন, সাম্প্রতিক চীন সফরে দেশটির সঙ্গে বাংলাদেশের কাঁঠাল রপ্তানি নিয়ে চুক্তি সই হয়েছে। চীনের বাজারে বাংলাদেশি কাঁঠালের ব্যাপক চাহিদা রয়েছে এবং দেশটির মানুষ এই ফল অত্যন্ত পছন্দ করে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

বুধবার সংসদে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলনের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। এমপি মিলন ময়মনসিংহের ফুলবাড়িয়ায় লেবু, আনারস ও কাঁঠালের বিপুল উৎপাদন এবং জাতীয় অর্থনীতিতে এর সম্ভাব্য ভূমিকা তুলে ধরে সেখানে একটি কৃষিভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তোলার প্রস্তাব করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান গত মাসে মালয়েশিয়া ও চীন সফর করেন। তার অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, মালয়েশিয়া সফরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাকে জানিয়েছিলেন যে, মালয়েশিয়া প্রতি বছর এক বিলিয়ন ডলারের ডুরিয়ান চীনে রপ্তানি করে। ডুরিয়ান দেখতে অনেকটা কাঁঠালের মতো হওয়ায় প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, মালয়েশিয়া যদি পারে, তবে বাংলাদেশও কাঁঠাল রপ্তানির মাধ্যমে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে।

ফুলবাড়িয়ায় একটি আনারস প্রক্রিয়াজাতকরণ শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, সরকার এটি পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে। তবে সেখানে পৃথক কোনো নতুন শিল্পাঞ্চল গড়ে তোলার পরিকল্পনা আপাতত সরকারের নেই বলেও তিনি স্পষ্ট করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এইচএসসি পরীক্ষায় নকল: মতলব উত্তরে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

বাংলাদেশের কাঁঠাল যাচ্ছে চীনে: নতুন রপ্তানি চুক্তির ঘোষণা প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৬:৫৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬