ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

ইউরোপে নারীকর্মী নিয়োগে আনসার বাহিনীর স্বচ্ছ ও ডিজিটাল বাছাই প্রক্রিয়া শুরু

ইউরোপের দেশ মলদোভায় নিরাপদ ও আইনি প্রক্রিয়ায় দক্ষ নারীকর্মী পাঠানোর লক্ষ্যে এক অভিনব উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। দালালের দৌরাত্ম্য এবং প্রতারণা রুখতে সম্পূর্ণ স্বচ্ছ ও মেধাভিত্তিক এই বাছাই কার্যক্রম শুরু হয়েছে ঢাকা মহানগর আনসারের (ডিএমএ) ৩০০ জন শহর প্রতিরক্ষা দল (টিডিপি) নারী সদস্যের মধ্য দিয়ে। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় এই আধুনিক নির্বাচনি প্রক্রিয়া পরিচালিত হচ্ছে।

বুধবার বাহিনীর সদর দপ্তরে প্রথম ধাপের বাছাই কার্যক্রমে ঢাকা মহানগর আনসার উত্তর ও পূর্ব জোনের ১৩৯ জন প্রার্থী অংশগ্রহণ করেন। প্রথাগত পদ্ধতির বাইরে গিয়ে এবার সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হচ্ছে। প্রার্থীরা তাদের স্মার্টফোন ব্যবহার করে ‘গুগল ফর্ম’-এর মাধ্যমে লাইভ লিখিত পরীক্ষায় অংশ নেন। এছাড়া উচ্চতা, ওজনসহ শারীরিক সক্ষমতা যাচাইয়ের পর ৫টি শক্তিশালী কমিটির সমন্বয়ে গঠিত জুরি বোর্ডের মুখোমুখি হন তারা।

এই নিয়োগ প্রক্রিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো বিশেষায়িত সফটওয়্যারের ব্যবহার। প্রার্থীদের প্রতিটি ধাপের মূল্যায়নের তথ্য তাৎক্ষণিকভাবে সফটওয়্যারে ইনপুট করা হচ্ছে, যা স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক। বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং দক্ষ মানবসম্পদ রপ্তানির ক্ষেত্রে আনসার বাহিনীর এই ডিজিটাল উদ্যোগ অভিবাসন খাতে এক নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে ফুটবল খেলা নিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ২

ইউরোপে নারীকর্মী নিয়োগে আনসার বাহিনীর স্বচ্ছ ও ডিজিটাল বাছাই প্রক্রিয়া শুরু

আপডেট সময় : ০৮:১৫:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬