ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

সংসদে মন্ত্রীদের অনুপস্থিতিতে ক্ষোভ, প্রশ্নোত্তর পর্ব স্থগিত করলেন ডেপুটি স্পিকার

জাতীয় সংসদ অধিবেশনে সংশ্লিষ্ট তিন মন্ত্রীর অনুপস্থিতির কারণে নির্ধারিত প্রশ্নোত্তর কার্যক্রম মাঝপথে স্থগিত করা হয়েছে। বুধবার আছরের নামাজের বিরতির পর অধিবেশন পুনরায় শুরু হলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। সংশ্লিষ্ট মন্ত্রীরা উপস্থিত না থাকায় ডেপুটি স্পিকার কায়সার কামাল ক্ষোভ প্রকাশ করেন এবং প্রশ্নোত্তরগুলো টেবিলে উপস্থাপিত বলে গণ্য করে পরবর্তী কার্যসূচিতে চলে যান।

এদিন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীরের প্রশ্নোত্তর পর্ব নির্ধারিত ছিল। নামাজের বিরতির আগে তারা উপস্থিত থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেও বিরতির পর তাদের আর সংসদ কক্ষে দেখা যায়নি। ৫টা ২৮ মিনিটের দিকে ডেপুটি স্পিকার বলেন, অত্যন্ত দুঃখজনক যে যাদের জন্য প্রশ্ন ছিল, সেই মন্ত্রী মহোদয়রা কেউ হাউজে উপস্থিত নেই। এ কারণে প্রশ্নোত্তর পর্ব এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো।

এরপর অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুরু হয়। জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে কথা বলেন। পরে বিএনপি ও অন্যান্য দলের সংসদ সদস্যরাও বিভিন্ন বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরেন। এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে ১৩ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ, ৫ জনের বিরুদ্ধে মামলা

সংসদে মন্ত্রীদের অনুপস্থিতিতে ক্ষোভ, প্রশ্নোত্তর পর্ব স্থগিত করলেন ডেপুটি স্পিকার

আপডেট সময় : ০৮:১৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬