ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

জলাবদ্ধতায় ভাসছে চট্টগ্রাম, সংসদে উদ্বেগ; ত্রাণ বিতরণের ঘোষণা

সাম্প্রতিক অতিবর্ষণে সৃষ্ট ভয়াবহ জলাবদ্ধতায় চট্টগ্রাম মহানগরী ও এর পার্শ্ববর্তী অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন সংসদ সদস্যরা। জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী দাবি করেছেন, “পুরো চট্টগ্রাম আজ পানিতে ভাসছে।” একই দলের আরেক সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম জলাবদ্ধতা নিরসনে সমন্বয়হীনতার অভিযোগ তোলেন।

বুধবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বিএনপি দলীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম জানান, গত চারদিনের বৃষ্টিতে তার নির্বাচনী এলাকা আনোয়ারা ও কর্ণফুলী সম্পূর্ণ সয়লাব হয়ে গেছে এবং মানুষের অবস্থা “অসম্ভব খারাপ”। শাহজাহান চৌধুরী তার নির্বাচনী এলাকাসহ লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাইশ, পটিয়া এবং অর্থমন্ত্রীর এলাকার মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে নারী, শিশু ও বৃদ্ধদের জন্য শুকনো খাবার এবং নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ২০১৭ সালে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা দূরীকরণে প্রকল্প গ্রহণ করা হলেও ৯ বছর পরেও সমস্যার সমাধান হয়নি, যার মূল কারণ সমন্বয়হীনতা। তিনি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং প্রকৌশল বিভাগকে সমন্বিতভাবে কাজ করার অনুরোধ জানান।

জবাবে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, বৃহত্তর চট্টগ্রাম ও পাহাড়ি অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের কারণে সৃষ্ট প্লাবন পরিস্থিতি মোকাবিলায় সরকার পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, ইতোমধ্যে প্রতিটি জেলায় ২০০ মেট্রিক টন চাল ও ১০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি প্যাকেটজাত শুকনো খাবার বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে ফুটবল খেলা নিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ২

জলাবদ্ধতায় ভাসছে চট্টগ্রাম, সংসদে উদ্বেগ; ত্রাণ বিতরণের ঘোষণা

আপডেট সময় : ০৮:১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬