ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ফুটবল খেলা নিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে ফুটবল ম্যাচ চলাকালে গোল দেওয়াকে কেন্দ্র করে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ব্রাজিল সমর্থক মাঈনুদ্দিন মিঠুর নাকে গুরুতর জখম হয়েছে এবং আর্জেন্টিনা সমর্থক মোহাম্মদ সাকিব মাথায় আঘাত পেয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার কাটাছড়া ইউনিয়নের তেতৈয়া গ্রামে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ম্যাচ চলাকালে মিসর গোল করলে ব্রাজিল সমর্থক মিঠু উল্লাস প্রকাশ করেন। এ নিয়ে আর্জেন্টিনা সমর্থক সাকিবের সঙ্গে তার কথাকাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত মিঠুর নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি সম্পর্কে তারা অবহিত আছেন। তবে এখনো কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে ১৩ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ, ৫ জনের বিরুদ্ধে মামলা

মিরসরাইয়ে ফুটবল খেলা নিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ২

আপডেট সময় : ০৮:২০:০৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬