ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

কুয়াকাটা সৈকতে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গঙ্গামতি সৈকত এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়দের খবরের ভিত্তিতে গঙ্গামতি ফরেস্ট রিজার্ভ সংলগ্ন সাগরের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বিকেলে সৈকতে গোসল করতে নামা পর্যটক ও স্থানীয়রা পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। উদ্ধারকৃত যুবকের বয়স আনুমানিক ৩৫ থেকে ৩৮ বছরের মধ্যে। নিহতের পরনে কালো প্যান্ট এবং একটি সাদা গেঞ্জি ছিল, যাতে ‘বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন, চট্টগ্রাম’ লেখা সংগঠনের লোগো পাওয়া গেছে।

নৌ পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহটি বেশ কয়েক দিনের পুরনো হওয়ায় পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, গভীর সমুদ্রে কোনো ট্রলারডুবি বা নিখোঁজ জেলে হতে পারেন তিনি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় গোমতী নদীর চরে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

কুয়াকাটা সৈকতে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৯:০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬