ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

রায়পুরায় নির্যাতিত পরিচ্ছন্নতা কর্মীর পাশে ইউএনও, প্রশাসনের পূর্ণ দায়িত্ব

নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের অসহায় পরিচ্ছন্নতা কর্মী বুবির পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা। সোমবার দুপুরে তিনি ওই পরিচ্ছন্নতা কর্মীর সঙ্গে দেখা করে তাকে মানবিক সহায়তা প্রদান করেন।

ইউএনও মাসুদ রানা বুবির জন্য চাল, ডাল, তেল, লবণ, মশলাসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং আর্থিক সহায়তা প্রদান করেন। তিনি আশ্বস্ত করেছেন যে, বৃদ্ধা বুবির সার্বিক দায়িত্ব উপজেলা প্রশাসন বহন করবে। একই সঙ্গে, তার ওপর নৃশংস নির্যাতন ও লুটপাটের ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৫ জুলাই মেথিকান্দা রেলওয়ে স্টেশনের পরিচ্ছন্নতা কর্মী বৃদ্ধা বুবির ওপর বর্বরোচিত নির্যাতন ও লুটপাটের ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন দ্রুত বিষয়টি আমলে নেয় এবং বুবির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একাকী মানুষের আজীবন সঙ্গী হবে চীনা রোবট

রায়পুরায় নির্যাতিত পরিচ্ছন্নতা কর্মীর পাশে ইউএনও, প্রশাসনের পূর্ণ দায়িত্ব

আপডেট সময় : ০৩:২৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬