ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

কুমিল্লায় গোমতী নদীর চরে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

কুমিল্লার আদর্শ সদর উপজেলার কাচিয়াতলী এলাকায় গোমতী নদীর চরসংলগ্ন একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) সকালে স্থানীয় বাসিন্দারা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। মরদেহের বাহ্যিক অবস্থা ও বিকৃতি দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে এবং শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে।

পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে জোর তদন্ত শুরু করেছে পুলিশ।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের আঙুলের ছাপসহ (ফিঙ্গারপ্রিন্ট) বিভিন্ন প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্ত এবং মৃত্যুর সঠিক কারণ জানতে আমাদের আইনি প্রক্রিয়া অব্যাহত আছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় গোমতী নদীর চরে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

কুমিল্লায় গোমতী নদীর চরে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৯:১৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬