ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সাভারে এনসিপির সমাবেশে বোমা হামলা: যুবলীগের দুই নেতা ২ দিনের রিমান্ডে

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ককটেল ও বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার হওয়া সাবেক দুই যুবলীগ নেতাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার মূল রহস্য উদঘাটন এবং পরিকল্পনাকারীদের শনাক্ত করতে সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

গ্রেপ্তারকৃতরা হলেন নুরুল ইসলাম ও সজিব। তাদের সাভারের আনন্দপুর এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহার অনুযায়ী, গত সোমবার রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে জুলাই বিপ্লবের শহীদ শ্রাবণ গাজীর বাবা মান্নান গাজী এবং ডিবিসি নিউজের ক্যামেরাপারসনসহ অন্তত ছয়জন গুরুতর আহত হন।

আদালত সূত্র জানিয়েছে, ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং আরও বিস্ফোরক উদ্ধারের স্বার্থে আসামিদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। বর্তমানে আহতরা স্থানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেলেন নাহিদ রহমান

সাভারে এনসিপির সমাবেশে বোমা হামলা: যুবলীগের দুই নেতা ২ দিনের রিমান্ডে

আপডেট সময় : ০৭:৫৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬