সিটি গ্রুপের চেয়ারম্যানসহ মোট পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালত উভয়পক্ষের শুনানি ও নথি পর্যালোচনা শেষে এই আদেশ প্রদান করেন।
মামলাটি দায়ের করেছেন সময় টেলিভিশনের সাবেক পরিচালক আহমেদ জোবায়ের। আদালত সূত্রে জানা গেছে, এর আগে আসামিপক্ষ মামলাটি প্রত্যাহারের আবেদন জানালেও আদালত তা মঞ্জুর না করে পরোয়ানা জারির সিদ্ধান্ত নেন। সংশ্লিষ্ট আদালতের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
পরোয়ানাভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক শম্পা রহমান, সাবেক পরিচালক মোর্শেদুল ইসলাম, সাবেক হেড অব মার্কেটিং মো. আহসানুল ইসলাম এবং সাবেক সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) আয়েশা সিদ্দিকা। মামলার নালিশি আবেদনের প্রেক্ষিতে আদালত এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন।
রিপোর্টারের নাম 






















