ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মা ও শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যু

দিনাজপুরের বীরগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মা ও তার তিন বছর বয়সী শিশু সন্তান। মঙ্গলবার ভোরে উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল চালক বাবা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন কাহারোল উপজেলার মালগ্রামের নাজমুল ইসলামের স্ত্রী ফাহিমা আক্তার (২৮) ও তাদের ছেলে মো. আব্দুল্লাহ (৩)। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে অসুস্থ সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে ঠাকুরগাঁওয়ে এক চিকিৎসকের কাছে যাচ্ছিলেন নাজমুল। পথে পেছন থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ঘাতক পিকআপটি মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। খবর পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। বর্তমানে আহত নাজমুল বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘাতক পিকআপ ও এর চালককে শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুলগাজীতে চেক জালিয়াতি: ৫১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ৩

বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মা ও শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০১:১৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬