ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

কসবায় ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে হত্যা, ঋণের টাকা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উত্তরা ব্যাংকের গোপীনাথপুর ইউনিয়ন শাখার প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আরিফুল ইসলাম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পিংলু পূর্বপাড়া গ্রামের মো. নিজাম উদ্দিনের সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে কসবা উপজেলার গোপীনাথপুর বাজারে আরিফুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছিল।

অভিযোগ উঠেছে, গোপীনাথপুর ইউনিয়নের নোয়ামোড়া গ্রামের মো. আলী হোসেন এই হামলা চালিয়েছেন। অভিযুক্ত আলী হোসেন উত্তরা ব্যাংক থেকে ৭-৮ লাখ টাকা ঋণ নিয়েছিলেন এবং একই বাড়িতে বসবাসের সুবাদে তাদের মধ্যে পূর্ববিরোধ ছিল। ঘটনার পর থেকেই আলী হোসেন পলাতক রয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেলেন নাহিদ রহমান

কসবায় ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে হত্যা, ঋণের টাকা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

আপডেট সময় : ০৭:৫৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬