ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

মিরসরাইয়ে পরিত্যক্ত কারখানায় যুবকের রহস্যজনক মৃত্যু, লাশ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি পরিত্যক্ত বিস্কুট কারখানার গার্ডরুম থেকে আমিনুল ইসলাম (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া মির্জাপাড়া এলাকার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ওই কারখানার গার্ডরুমে অর্ধবসা অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি মিরসরাই থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত আমিনুল ইসলাম চট্টগ্রাম শহরের বিশ্বকলোনী এলাকার সাহেব আলীর ছেলে। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, বিস্কুট কারখানাটি দীর্ঘ দিন ধরেই পরিত্যক্ত অবস্থায় ছিল। মঙ্গলবার সকাল ৮টার দিকে কারখানার পাহারাদার গার্ডরুমের ভেতরে এক ব্যক্তিকে অস্বাভাবিকভাবে বসে থাকতে দেখে কাছে গিয়ে বুঝতে পারেন তিনি মৃত। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়।

জানা গেছে, আমিনুল ইসলাম ভাঙ্গারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং ঘটনার আগের দিন তিনি বাসা থেকে বের হয়েছিলেন। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, পাহারাদারের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিনুল ইসলামের লাশ উদ্ধার করে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় গোমতী নদীর চরে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

মিরসরাইয়ে পরিত্যক্ত কারখানায় যুবকের রহস্যজনক মৃত্যু, লাশ উদ্ধার

আপডেট সময় : ০৯:০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬