এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মে-জুন মেয়াদের আমদানিবাবদ বড় অঙ্কের বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত কমেছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রায় ১৬৭ কোটি ডলার পরিশোধের পর মঙ্গলবার গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ১৭ বিলিয়ন ডলারে, যা আগের দিনও ছিল ৩৭ দশমিক ৮৪ বিলিয়ন ডলার।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্দেশিত বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী বর্তমান রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৭২ বিলিয়ন ডলারে। এর আগে সোমবার এই পরিমাণ ছিল ৩৩ দশমিক ১৯ বিলিয়ন ডলার। বর্তমানে দেশের নিট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ দশমিক ২৯ বিলিয়ন ডলারে।
উল্লেখ্য, আকু হলো এশিয়ার ৯টি দেশের মধ্যকার একটি আন্তঃআঞ্চলিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা, যার মাধ্যমে প্রতি দুই মাস অন্তর সদস্য দেশগুলোর আমদানি-রপ্তানি বিল পরিশোধ করা হয়। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, ইরান, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ এই সংস্থার সদস্য। আমদানি ব্যয় বৃদ্ধির ফলে নিয়মিত বিরতিতে রিজার্ভের ওপর এই চাপ সৃষ্টি হচ্ছে।
রিপোর্টারের নাম 





















