ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে ট্রলার বন্ধ: চরম দুর্ভোগে এইচএসসি পরীক্ষার্থীসহ স্থানীয়রা, খাদ্য সংকটের শঙ্কা

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপে টানা ছয় দিন ধরে ট্রলার চলাচল বন্ধ থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৈরী আবহাওয়ার কারণে নৌযান চলাচল বন্ধ থাকায় দেশের একমাত্র প্রবালদ্বীপের বাসিন্দারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন, বিশেষ করে বিপাকে পড়েছেন এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা।

সেন্টমার্টিনের সমাজকর্মী এম নুর মোহাম্মদ জানান, নৌপথে বোট চলাচল বন্ধ থাকায় পরীক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা মারাত্মক কষ্টে আছেন। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, এই অবস্থা আরও কয়েক দিন চলতে থাকলে দ্বীপে তীব্র খাদ্য সংকট দেখা দিতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী নিশ্চিত করেছেন যে, বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ট্রলার চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তিনি আরও জানান, এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং তাদের জন্য বিকল্প ব্যবস্থার বিষয়ে আলোচনা চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একাকী মানুষের আজীবন সঙ্গী হবে চীনা রোবট

বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে ট্রলার বন্ধ: চরম দুর্ভোগে এইচএসসি পরীক্ষার্থীসহ স্থানীয়রা, খাদ্য সংকটের শঙ্কা

আপডেট সময় : ০২:২১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬