ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

পাবলিক পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি ও অসদুপায়ে ৫ বছর কারাদণ্ড: সংসদে বিল পাস

পাবলিক পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি রোধ এবং প্রশ্নপত্রের সর্বোচ্চ গোপনীয়তা নিশ্চিত করতে জাতীয় সংসদে একটি নতুন বিল পাস হয়েছে। এখন থেকে পরীক্ষার ডেটাবেইসে অননুমোদিত প্রবেশ, পরীক্ষাকেন্দ্রে নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার অথবা পরীক্ষা পরিচালনা সংক্রান্ত বৈধ নির্দেশনা অমান্যের মতো অপরাধের জন্য সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ‘পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) (অ্যামেন্ডমেন্ট) বিল–২০২৬’ কণ্ঠভোটে পাস হয়।

বিল সংশোধনীতে আরও বলা হয়েছে, যেকোনো ব্যক্তি যদি পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজির আশ্রয় নেয়, তবে তাকে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা যাবে। এর ফলে পাবলিক পরীক্ষার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হলো।

একই অধিবেশনে বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে সংসদে নতুন বিল আনা হয়েছে। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ‘বগুড়া বিশ্ববিদ্যালয় আইন–২০২৬’ বিলটি উত্থাপন করেন, যা ২০০১ সালের ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন’ রহিত করে নতুন করে প্রণীত হচ্ছে। পরে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

শিক্ষামন্ত্রী বিলটির উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলেন, ২০০১ সালের ১৫ জুলাই বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন গেজেট আকারে প্রকাশিত হলেও তা কার্যকর করা হয়নি। বর্তমান বাস্তবতার নিরিখে এবং প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হচ্ছে। নতুন এই বিশ্ববিদ্যালয় বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল, কারিগরি, কলা, সামাজিক বিজ্ঞান, ব্যবসা প্রশাসন, আইন, কৃষি ও চিকিৎসা বিজ্ঞানসহ জ্ঞান-বিজ্ঞানের নতুন নতুন ক্ষেত্রে শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি করবে এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে সহায়ক হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় গোমতী নদীর চরে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

পাবলিক পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি ও অসদুপায়ে ৫ বছর কারাদণ্ড: সংসদে বিল পাস

আপডেট সময় : ০৯:১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬