বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) পদে পদোন্নতি পেয়েছেন নাহিদ রহমান। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি দাপ্তরিক আদেশ জারি করা হয়েছে। পদোন্নতির আগে তিনি প্রেষণে দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
নাহিদ রহমান ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে তার কর্মজীবন শুরু করেন। দীর্ঘ পেশাজীবনে তিনি ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট এবং হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে জাপান সরকারের জেডিএস স্কলারশিপের অধীনে রিৎসুমেইকান এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি থেকে ডেভেলপমেন্ট ইকোনমিক্স বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের একজন ডিপ্লোমেইড অ্যাসোসিয়েট এবং বিভিন্ন গবেষণাপত্র ও নিবন্ধের লেখক।
রিপোর্টারের নাম 
























