ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন অস্ট্রেলিয়ার তরুণ স্ট্রাইকার টেটে ইয়ঙ্গি। তবে কোনো গোলের জন্য নয়, বরং তার ইসলাম ধর্ম গ্রহণের খবরটি এখন বিশ্বজুড়ে মানুষের মুখে মুখে। ২৫ বছর বয়সী এই ফুটবলার আনুষ্ঠানিকভাবে কালিমা পাঠ করে মুসলিম হয়েছেন।
জানা গেছে, বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে সুযোগ পাওয়ার ঠিক আগে নিজ শহর অ্যাডিলেডের একটি মসজিদে জুমার নামাজ শেষে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। প্রখ্যাত ইসলামিক স্কলার মুফতি মেঙ্কের উপস্থিতিতে তিনি কালিমা শাহাদাত পাঠ করেন। ইয়ঙ্গি জানান, হুট করে নয় বরং বেশ কিছুদিন ধরে ইসলাম সম্পর্কে পড়াশোনা ও জানার পরই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। মসজিদে মুফতি মেঙ্কের সাথে আলাপকালে তিনি এই বিশেষ মুহূর্তটি বেছে নেন।
অস্ট্রেলিয়া জাতীয় দলের এই গুরুত্বপূর্ণ সদস্য সম্প্রতি মাঠের পারফরম্যান্সেও নজর কেড়েছেন। ১.৯৭ মিটার উচ্চতার এই ফরোয়ার্ড সুইজারল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচেই গোল করে দলকে সমতায় ফেরান। ইসলাম ধর্ম গ্রহণের পর ইয়ঙ্গি জানান, তিনি তার নতুন ধর্মীয় পরিচয় নিয়ে অত্যন্ত গর্বিত। তিনি তার সততা ও আচরণের মাধ্যমে ইসলামের প্রকৃত সৌন্দর্য সবার মাঝে ছড়িয়ে দিতে চান।
রিপোর্টারের নাম 

























