ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সাভারে এনসিপি সমাবেশে ককটেল বিস্ফোরণ: মামলা দায়ের ও তদন্ত কমিটি গঠন

সাভার পৌর এলাকার তারাপুর মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জুলাই মাসের পদযাত্রা সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্যসচিব সালামত উল্লাহ রনি বাদী হয়ে এই মামলাটি করেন। একই সঙ্গে, এই ঘটনা তদন্তে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মামলার বাদী সালামত উল্লাহ রনি জানান, গত রবিবার সাভার পৌর এলাকার তারাপুর মাঠে এনসিপির পূর্বঘোষিত পদযাত্রা সমাবেশে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এই হামলায় চারজন নেতাকর্মী আহত হন, যাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সময় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এছাড়াও সংসদ সদস্য কেন্দ্রীয় নেতা আখতার হোসেন এবং কেন্দ্রীয় নেতা সারজিস আলমসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) জাহাঙ্গীর আলমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটির অপর সদস্যরা হলেন—সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান এবং সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা ওসি (তদন্ত) নুর মোহাম্মদ।

কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির সদস্য সাভার মডেল থানার ওসি (তদন্ত) নুর মোহাম্মদ জানিয়েছেন, তদন্ত কমিটির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। তবে তদন্তের অগ্রগতি সম্পর্কে তিনি এখনই এর বেশি কিছু বলতে রাজি হননি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একাকী মানুষের আজীবন সঙ্গী হবে চীনা রোবট

সাভারে এনসিপি সমাবেশে ককটেল বিস্ফোরণ: মামলা দায়ের ও তদন্ত কমিটি গঠন

আপডেট সময় : ০২:২২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬