ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সাগরে বৈরী আবহাওয়া: সরবরাহ কমে যাওয়ায় সারাদেশে তীব্র গ্যাস সংকট

বঙ্গোপসাগরে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্যমতে, বর্তমানে রিগ্যাসিফায়েড এলএনজি (আরএলএনজি) সরবরাহ প্রতিদিন প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) কমে গেছে। এর ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের তীব্র স্বল্পচাপ দেখা দিয়েছে।

মঙ্গলবার এক জরুরি বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানায়, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সকল পর্যায়ের গ্রাহকরা গ্যাসের স্বল্পচাপের সম্মুখীন হতে পারেন। রাষ্ট্রীয় এই সংস্থাটি উদ্ভূত পরিস্থিতির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করে গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে এবং টার্মিনাল থেকে পুনরায় পূর্ণমাত্রায় সরবরাহ শুরু হলে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুলগাজীতে চেক জালিয়াতি: ৫১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ৩

সাগরে বৈরী আবহাওয়া: সরবরাহ কমে যাওয়ায় সারাদেশে তীব্র গ্যাস সংকট

আপডেট সময় : ০১:১৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬