সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে সংবিধানের সঙ্গে ‘প্রতারণা’ এবং ‘ধ্বংস’ করার শামিল উল্লেখ করে এর সম্পূর্ণ বাতিলের দাবি জানিয়েছেন রিটকারীদের আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণার বিরুদ্ধে হাইকোর্টের রায়ের আপিল শুনানিতে মঙ্গলবার তিনি এই মন্তব্য করেন।
আপিল বিভাগের শুনানিতে রিটকারীদের পক্ষে অংশ নেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। গত ৬ জুলাই থেকে এই গুরুত্বপূর্ণ মামলার আপিল শুনানি শুরু হয়।
এর আগে, তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ এই মামলার শুনানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে মর্মে মুলতবির আদেশ দিয়েছিলেন। ওই শুনানিতে রিটকারীর পক্ষে ড. শরীফ ভূঁইয়া ছাড়াও ইন্টারভেনার হিসেবে ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির অংশ নেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন তৎকালীন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
রিপোর্টারের নাম 






















