ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

পিরিয়ড বা মাসিক চলাকালে কোরআন শোনা কি জায়েজ? জেনে নিন ইসলামি বিধান

পিরিয়ড বা মাসিক চলাকালে নারীদের কোরআন তিলাওয়াত শোনা এবং অন্যান্য ইবাদত পালনের বিষয়ে ইসলামি শরিয়তে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। ইসলামি আইনজ্ঞদের মতে, এই অবস্থায় কোনো নারী কোরআন মাজিদ স্পর্শ না করে অন্য কারো তিলাওয়াত শুনতে পারেন। এটি সম্পূর্ণ জায়েজ এবং এতে কোনো ধর্মীয় বাধা নেই।

তবে এই বিশেষ সময়ে কোরআনের আয়াত পাঠ করা বা কাউকে সবক দেওয়ার উদ্দেশ্যে তিলাওয়াত করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। মাদরাসা শিক্ষিকা বা সাধারণ নারীরা যদি শিক্ষার্থীদের ভুল শুধরে দিতে চান, তবে তারা পুরো আয়াত না পড়ে বিশেষ প্রয়োজনে এক বা দুই শব্দ ব্যবহার করে সংকেত দিতে পারেন। তবে কোনোভাবেই বড় বাক্য বা পূর্ণ আয়াত উচ্চারণ করা যাবে না।

উল্লেখ্য যে, মাসিক চলাকালীন সময়ে নারীদের তসবিহ পাঠ, জিকির-আজকার এবং দোয়া-কালাম করার ক্ষেত্রে কোনো প্রকার নিষেধাজ্ঞা নেই। তারা স্বাভাবিকভাবেই এসব আমল চালিয়ে যেতে পারবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর ওপর হামলা, তিন সেনা আহত

পিরিয়ড বা মাসিক চলাকালে কোরআন শোনা কি জায়েজ? জেনে নিন ইসলামি বিধান

আপডেট সময় : ০৪:১৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬