ঢাকা ০৭:০০ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

রংপুরে ধর্মীয় সভায় পুলিশি বাধার অভিযোগ, প্রতিবাদে খতমে নবুওয়তের নতুন কর্মসূচি

রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে একটি ধর্মীয় আলোচনা সভায় পুলিশি বাধার অভিযোগ উঠেছে। শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় একটি মসজিদে আয়োজিত এই কর্মসূচিতে বাধা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ। এর প্রতিবাদে আগামী ১৪ জুলাই গোপালপুর ইউনিয়ন স্কুল মাঠে নতুন করে খতমে নবুওয়ত সম্মেলন আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার সকালে রাজধানীর জুরাইনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর)। নেতৃবৃন্দ অভিযোগ করেন, স্থানীয় কিছু অসাধু মহলের প্ররোচনায় পুলিশ ধর্মপ্রাণ মুসলমানদের ইমানি কর্মসূচিতে বাধা দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, গোপালপুর ইউনিয়নে স্থানীয় মুসলমানদের হয়রানি ও সম্পত্তি দখলের মতো ঘটনা ঘটছে। এসব সমস্যার প্রতিকার না করে উল্টো ধর্মীয় সভায় বাধা দেওয়া অনভিপ্রেত। আগামী ১৪ জুলাইয়ের সম্মেলন সফল করতে প্রশাসনের সহযোগিতা কামনা করে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দেন যে, কোনো অযৌক্তিক বাধা সৃষ্টি করা হলে তার দায়ভার প্রশাসনকেই নিতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘দুর্নীতি করলে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি’: স্বাস্থ্যমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি

রংপুরে ধর্মীয় সভায় পুলিশি বাধার অভিযোগ, প্রতিবাদে খতমে নবুওয়তের নতুন কর্মসূচি

আপডেট সময় : ০৫:৩৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬