ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

‘ফ্যাসিস্টদের পুনর্বাসনের সঙ্গে সরাসরি বিএনপি জড়িত’: সাভার হামলায় এনসিপি নেতা নাহিদ ইসলাম

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশস্থলে বোমা বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, দেশে ফ্যাসিস্টদের পুনর্বাসনের সঙ্গে সরাসরি বিএনপি জড়িত। তিনি আরও বলেন, সরকার যদি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে তাদের ক্ষমতায় থাকার অধিকার খুব শিগগিরই ফুরিয়ে যাবে। সোমবার রাতে সাংবাদিকদের কাছে তিনি এসব মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, সাভারে তাদের পদযাত্রায় যে বোমা হামলা হয়েছে, তা অত্যন্ত ন্যক্কারজনক এবং হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমালোচনা করে বলেন, রাজনৈতিক কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব থানার হলেও তারা এতে ব্যর্থ হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ দ্রুত আসামিদের গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিয়েছে বলেও তিনি জানান।

এনসিপি আহ্বায়ক দৃঢ়ভাবে বলেন, এই ঘটনা কেবল আইনশৃঙ্খলাজনিত বিষয় নয়, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বলেন, একদিকে তিনি বড় বড় কথা বলছেন, অন্যদিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল করলেও তা থামাতে পারছেন না। তার অভিযোগ, প্রশাসনিকভাবে তাদের আস্কারা দেওয়া হচ্ছে এবং সারা দেশে ফ্যাসিস্টদের পুনর্বাসনের পেছনে সরাসরি বিএনপি জড়িত।

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, বিএনপি গত ৫ আগস্টের পর থেকে বিভিন্ন জায়গায় ‘মামলা বাণিজ্য’ করেছে। মামলার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করে টাকা-পয়সা ও ভোট নিয়েছে এবং তাদের দিয়ে সন্ত্রাসী কার্যক্রমও চালাচ্ছে। তিনি এই হামলায় স্থানীয় সংসদ সদস্যের দায় থাকার ইঙ্গিত দিয়ে তার সংশ্লিষ্টতা খতিয়ে দেখার দাবি জানান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, যারা ফ্যাসিস্টদের পুনর্বাসিত করবে, প্রশ্রয় দেবে এবং বোমাবাজির রাজনীতি নতুন করে শুরু করতে চাইবে, জনগণ তাদের প্রতিরোধ করবে।

নাহিদ ইসলাম বলেন, “আজ একজন শহিদের বাবা আহত হয়েছেন। এটি স্পষ্টতই স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর নিরাপত্তাজনিত ব্যর্থতা। তারা আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করতে পারেনি, জনগণের নিরাপত্তা দিতে পারেনি। আমরা মনে করি, তারা যদি নিরাপত্তা দিতে না পারে, তারা ক্ষমতায় থাকার অধিকারও খুব শিগগিরই হারাবে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একাকী মানুষের আজীবন সঙ্গী হবে চীনা রোবট

‘ফ্যাসিস্টদের পুনর্বাসনের সঙ্গে সরাসরি বিএনপি জড়িত’: সাভার হামলায় এনসিপি নেতা নাহিদ ইসলাম

আপডেট সময় : ০২:২২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬