ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

আগস্টের শেষেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ

দেশের বহুল প্রতীক্ষিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ আগামী আগস্ট মাসের শেষ নাগাদ জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে। টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে আইসিটি ও টেলিকম সাংবাদিকদের সঙ্গে এক আলাপচারিতায় এই তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রী জানান, দেশের অর্থ যেন অপচয় না হয়, সেদিকে লক্ষ্য রেখে অতীতের প্রকল্পগুলো সতর্কতার সাথে সম্পন্ন করা হচ্ছে। তারই অংশ হিসেবে দায়িত্ব গ্রহণের পর পরমাণু চুল্লিতে ইউরেনিয়াম স্থাপন করা হয়েছে। সকল প্রস্তুতি ঠিক থাকলে আগস্টের শেষ নাগাদ রূপপুর থেকে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে, যা দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়াও, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দ্রুতই ‘ওয়ান আইডি’ তৈরির কাজ শুরু হবে বলেও মন্ত্রী উল্লেখ করেন। এই ওয়ান আইডিতে একজন নাগরিকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল তথ্য সংরক্ষিত থাকবে, যা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একাকী মানুষের আজীবন সঙ্গী হবে চীনা রোবট

আগস্টের শেষেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ

আপডেট সময় : ০২:১৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬