ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

ডেঙ্গু শনাক্তকরণে সরকারি হাসপাতালে বিনামূল্যে পরীক্ষা, ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর

দেশের সরকারি হাসপাতালগুলোতে এখন থেকে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য এনএস১ পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই সুবিধা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে গত রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মতি সাপেক্ষে সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার এই সিদ্ধান্ত বাস্তবায়নে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বর্ষা মৌসুমের শুরুতেই দেশে ডেঙ্গুর প্রকোপ আবারও বাড়তে শুরু করেছে। মশাবাহিত এই রোগে চলতি বছর এ পর্যন্ত মোট ৭ হাজার ১১০ জন আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ৬১.৫ শতাংশ পুরুষ এবং ৩৮.৫ শতাংশ নারী। এই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একাকী মানুষের আজীবন সঙ্গী হবে চীনা রোবট

ডেঙ্গু শনাক্তকরণে সরকারি হাসপাতালে বিনামূল্যে পরীক্ষা, ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর

আপডেট সময় : ০২:১৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬