ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি ‘খতমে নবুওয়াত’ এর

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ। সোমবার রাজধানী ঢাকার খিলগাঁওয়ে মাখজানুল উলুম মাদ্রাসায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির এক বৈঠকে এই দাবি জানানো হয়।

সংগঠনের মহাসচিব শায়খুল হাদীস মাওলানা মহিউদ্দিন রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ছারছিনা শাহ সাইফুল্লাহ সিদ্দিকী, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা কেফায়েতুল্লাহ আজহারী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা ইউনুস ঢালী, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা মইনুল ইসলাম, মাওলানা সাব্বির আহমাদ, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা রাশেদ বিন নূর, মুফতি সুলতান মহিউদ্দিন, মুফতী বাকী বিল্লাহ, মাওলানা জুবায়ের রশিদ, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা আবদুল্লাহ আল মাসউদ খান, মাওলানা নুর মোহাম্মদ আজিজী, মাওলানা কামাল উদ্দিন, মুফতী আলআমিন ও মুফতি মাহমুদুল হাসানসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের একটি মসজিদে জুমার নামাজের পর খতমে নবুওয়াত বিষয়ক আলোচনা অনুষ্ঠানে পুলিশের বাধা দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। নেতৃবৃন্দ অভিযোগ করেন, বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের কিছু মুসলমান কাদিয়ানি সম্প্রদায়ের বিভিন্ন ধরনের হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন। সেখানে মুসলমানদের সম্পত্তি জবরদখল এবং ধর্মান্তরের অপচেষ্টা চলছে বলেও দাবি করা হয়। কাদিয়ানিদের ন্যাশনাল আমিরের ওই এলাকায় অবস্থান পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে বলে সভায় জানানো হয়।

সভায় আরও বলা হয়, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন কাদিয়ানীদের ঈমান ও ইসলামবিরোধী তৎপরতা বন্ধ করার কার্যকর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে পুলিশ প্রশাসন মসজিদে অনুষ্ঠিত মুসলমানদের ঈমানী আলোচনাতে বাধা দিয়ে ৯২ ভাগ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। সভাপতির বক্তব্যে মাওলানা মহিউদ্দিন রব্বানী বলেন, কাদিয়ানীরা ইসলাম ও মুসলমানের দুশমন। তারা মুসলমান পরিচয় দিয়ে সরলমনা মুসলমানদের ধোঁকা দিয়ে ঈমান হরণ করছে। মুসলমানদের ঈমান-আকিদা রক্ষায় সরকারকে অবিলম্বে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে এবং তাদের জন্য ইসলামী পরিভাষা ব্যবহার নিষিদ্ধ করতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একাকী মানুষের আজীবন সঙ্গী হবে চীনা রোবট

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি ‘খতমে নবুওয়াত’ এর

আপডেট সময় : ১০:১০:১২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬