ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

ট্রাম্পের হুমকির মুখে আলোচনার পথ বন্ধ রাখল ইরান

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হুমকি প্রদান অব্যাহত থাকলে কোনো ধরনের চূড়ান্ত চুক্তির বিষয়ে আলোচনায় বসবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বার্তায় এই কঠোর অবস্থানের কথা জানান। তিনি যুক্তরাষ্ট্রকে তাদের স্বাক্ষরিত পূর্ববর্তী সমঝোতা স্মারকের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অবকাঠামো ও জ্বালানি খাতে হামলার প্রচ্ছন্ন হুমকি দেওয়ার পর এই প্রতিক্রিয়া দেখাল তেহরান। আরাগচি উল্লেখ করেন যে, ইরানের জনগণ কিংবা তাদের সশস্ত্র বাহিনী কোনো ধরনের হুমকিতে বিচলিত নয়। ট্রাম্পের মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, সম্মানজনক আলোচনার জন্য হুমকির সংস্কৃতি ত্যাগ করা জরুরি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুলগাজীতে চেক জালিয়াতি: ৫১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ৩

ট্রাম্পের হুমকির মুখে আলোচনার পথ বন্ধ রাখল ইরান

আপডেট সময় : ০১:১৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬