ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

ইরানে আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, কোমে শোকাতুর মানুষের ঢল

ইরানের জামকারান মসজিদ প্রাঙ্গণে দেশটির শীর্ষ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি ও তাঁর পরিবারের সদস্যদের জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এই জানাজায় ইমামতি করেন প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ আবদুল্লাহ জাওয়াদি আমোলি। জানাজা শেষে মরদেহগুলো জামকারান মসজিদ থেকে হজরত ফাতিমা মাসুমা (আ.)-এর মাজারের দিকে নিয়ে যাওয়া হয়।

এই শোকাবহ অনুষ্ঠানে অংশ নিতে সোমবার বিকেল থেকেই ইরানের বিভিন্ন প্রদেশ থেকে হাজার হাজার মানুষ কোমে সমবেত হতে শুরু করেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে মসজিদ প্রাঙ্গণ ও পার্শ্ববর্তী সড়কগুলো জনসমুদ্রে পরিণত হয়। শোকাতুর জনতা লাল রঙের ‘ইয়া লিসারাতিল হুসাইন’ পতাকা ও জাতীয় পতাকা হাতে নিয়ে শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দেন।

এর আগে রাজধানী তেহরানেও এক বিশাল শোকযাত্রা অনুষ্ঠিত হয়। কোমে মানুষের এই ঢল এখনও অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংহাইয়ের আদলে ঢাকাকে ঢেলে সাজানোর উদ্যোগ

ইরানে আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, কোমে শোকাতুর মানুষের ঢল

আপডেট সময় : ১২:০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬