ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় ছাত্রশক্তি’র আহ্বায়ক কমিটি গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য এই কমিটিকে বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়। এতে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফুয়াদ হাসানকে আহ্বায়ক এবং টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ইফতেহার উদ্দিন মো. তামিমকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। এ ছাড়া আল হাদিস বিভাগের যায়েদ বিন ওসমানকে মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির নেতারা জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের লড়াইয়ে তারা অগ্রণী ভূমিকা পালন করবেন। ক্যাম্পাসে ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে একটি সুস্থ ও ছাত্রবান্ধব রাজনৈতিক পরিবেশ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। আসন্ন পূর্ণাঙ্গ কমিটিতে তারা জুলাইয়ের স্পিরিট ধারণকারী সকল শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ মাস পর চালু হলো ইরান ও কাতারের সরাসরি নৌ-বাণিজ্য পথ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় ছাত্রশক্তি’র আহ্বায়ক কমিটি গঠন

আপডেট সময় : ০৬:৪০:২৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬