ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: ইতিহাস বিভাগের ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নবীন শিক্ষার্থীদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগে ১২ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্তরা সবাই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থী। শনিবার (৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক জরুরি অফিস আদেশে এই শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়।

অফিস আদেশের তথ্য অনুযায়ী, গত ৩ জুলাই দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ মাঠে ইতিহাস বিভাগের ৫৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ডেকে নেওয়া হয়। সেখানে ‘ম্যানার’ শেখানোর নামে রাত ১১টা থেকে ২টা পর্যন্ত তাদের ওপর মানসিক নির্যাতন, গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮-এর ৪(১)(খ) ধারার পরিপন্থী হওয়ায় প্রশাসন এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে।

সাময়িকভাবে বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন— নাছিম উদ্দিন মজুমদার, মো. মাহফুজুর রহমান অন্তু, আব্দুল্লাহ মাহদী, শুভাশীষ রায় প্রান্ত, মো. আবু আবতাহী অনিক, মো. রায়হান খান, মো. নাইমুল হাসান, মো. ইসফাক হাদী, নাইম আহমেদ সজিব, কার্তিক চন্দ্র রায়, কাজী শাহ জামসেদ আলম নাবিল এবং সাইফুল্লাহ মানসুর আনান। বহিষ্কারাদেশ চলাকালীন এই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক হলে অবস্থান করতে পারবেন না বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

ঘটনার রাতে প্রক্টরিয়াল টিম গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে। পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষার্থীদের লিখিত অভিযোগ এবং অভিযুক্তদের দোষ স্বীকারের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শেষে এই ব্যবস্থা নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কোনো ধরনের হয়রানি বা র‍্যাগিং বরদাশত করা হবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেক্সিকোতে বৈরী পরিবেশ ও মনস্তাত্ত্বিক লড়াইয়ের মুখে ইংল্যান্ড ফুটবল দল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: ইতিহাস বিভাগের ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

আপডেট সময় : ১২:২৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬