ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

কুমিল্লায় ইউপি নির্বাচন: প্রার্থীজটে বিএনপি, প্রচারে এগিয়ে জামায়াত

জাতীয় নির্বাচনের মাত্র চার মাস পরই আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার ইউনিয়নগুলোয় ব্যাপক নির্বাচনি তৎপরতা শুরু হয়েছে। নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইঙ্গিত অনুযায়ী আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এই সম্ভাব্য নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা এখন ব্যস্ত সময় পার করছেন।

স্থানীয় পর্যায়ের রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনি প্রস্তুতির দিক থেকে বর্তমানে জামায়াতে ইসলামী তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে। জেলার অধিকাংশ ইউনিয়নে দলটি ইতোমধ্যে একক প্রার্থী ঘোষণা করেছে। বিপরীতে বিএনপির বিভিন্ন ইউনিয়নে একাধিক সম্ভাব্য প্রার্থী নিজ নিজ অবস্থান থেকে প্রচার চালিয়ে যাচ্ছেন, যা দলটির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একাধিক প্রার্থী থাকায় ভোট বিভক্ত হয়ে পরাজয়ের আশঙ্কা তৈরি হয়েছে বিএনপিতে।

সরেজমিনে জেলার বিভিন্ন ইউনিয়নে দেখা গেছে, নির্বাচনি প্রচারে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা। গণসংযোগ, পথসভা, সামাজিক অনুষ্ঠান ও জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তারা প্রচার চালিয়ে যাচ্ছেন। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা জানান, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে একাধিক প্রার্থী নির্বাচনে অংশ নিলে ভোট বিভক্ত হয়ে পরাজয়ের আশঙ্কা রয়েছে। সে কারণে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব।

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নে জামায়াতে ইসলামীর সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত রয়েছেন এবং নির্বাচিত হলে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে ইউনিয়ন পরিষদের সব ধরনের সেবা নিশ্চিত করতে চান। একই ইউনিয়নের বিএনপির সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান জানান, ইউনিয়নের সাধারণ মানুষ তাকে নির্বাচন করার জন্য উৎসাহিত করছে এবং তিনি জনগণের ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছেন। কুমিল্লা আদর্শ সদর উপজেলা দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারে ব্যস্ত সময় পার করছেন কাজী নূর আহমেদ শরীফ। তিনি ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতীক পেয়েছিলেন এবং জানান যে তিনিও অনেকে মাঠে আছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কার্বন ক্রেডিট অর্জনে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

কুমিল্লায় ইউপি নির্বাচন: প্রার্থীজটে বিএনপি, প্রচারে এগিয়ে জামায়াত

আপডেট সময় : ১১:৫৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬