সাতক্ষীরায় গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার বিকেলে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু হওয়া মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের আকাঙ্ক্ষা পূরণে রাষ্ট্র পরিচালনায় আমূল সংস্কার প্রয়োজন। সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন এখন সময়ের দাবি।
বক্তারা অভিযোগ করেন, সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তাই রাষ্ট্র সংস্কারের মাধ্যমে ইনসাফ কায়েম করতে হবে। জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
রিপোর্টারের নাম 























