ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

পুরান ঢাকার চকবাজারে আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় অবস্থিত আশিক টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ১টা ৩৫ মিনিটে খাজা মার্কেটের এই ভবনটির তৃতীয় তলায় একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আতঙ্ক দেখা দেয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। অগ্নিসেনাদের নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিসা ও আবাসন নীতিতে বড় পরিবর্তন আনল সংযুক্ত আরব আমিরাত

পুরান ঢাকার চকবাজারে আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

আপডেট সময় : ০৩:২৩:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬