বাংলাদেশ বর্তমানে বিদেশি বিনিয়োগের জন্য অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারী থেকে শুরু করে বড় বড় ফান্ড ম্যানেজাররা এখন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। শনিবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য এখন এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা। ভঙ্গুর অবস্থা থেকে বেরিয়ে দেশের অর্থনীতি এখন টেকসই উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এই অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে বাজেটে চট্টগ্রামকে নিয়ে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে চট্টগ্রামকে একটি লজিস্টিক হাবে রূপান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, চট্টগ্রাম বিমানবন্দরকে কেন্দ্র করে কার্গো ও লজিস্টিক হাব তৈরির পরিকল্পনা রয়েছে, যা দেশের ব্যবসা-বাণিজ্য ও রপ্তানি খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে। দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 























