দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশুমৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৩৩টি শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে যারা মারা গেছে তারা মূলত হামের উপসর্গ নিয়ে মারা গেছে, তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭৩১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯৩ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত হয়ে শত শত শিশু চিকিৎসাধীন রয়েছে। আক্রান্ত ও মৃত্যুর এই ঊর্ধ্বমুখী হার জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
রিপোর্টারের নাম 





















