ঢাকা ০৭:০০ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

চিতলমারীতে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বাগেরহাটের চিতলমারীতে পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার চরচিংগুড়ি এলাকায় রাইসা মনি নামের দুই বছরের এক শিশু বাড়ির পাশের ডোবায় পড়ে মারা যায়। সে ওই গ্রামের প্রবাসী আমানোত মোল্লার মেয়ে। স্বজনরা জানায়, খেলার সময় সবার অগোচরে সে বাড়ির পেছনের একটি ডোবার পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, উপজেলার পরানপুর এলাকায় চলন্ত ভ্যান উল্টে পানিতে পড়ে মো. আল-আমিন শরিফ নামের সাত বছরের আরেক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। নিহত আল-আমিন কুনিয়া গ্রামের মিজান শরিফের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে শিশুটি পানিতে ডুবে যায়। পৃথক এই দুটি ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘দুর্নীতি করলে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি’: স্বাস্থ্যমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি

চিতলমারীতে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৫:৩৮:৫২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬